রাবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২২৪৮ জন

রাবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২১, ১৭:৩৭আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৭:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৪.০৫ শতাংশ। ১৫. ৯৫ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।  অধ্যাপক একরামুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১২টি একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ও ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক একরামুল হামিদ বলেন, ‘প্রথম দিনের মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ হাজার ৯৮ জন। এর মধ্যে উপস্থিত হয়েছেন ১১ হাজার ৮৫০ জন। দুই হাজার ২৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত। এই হিসাবে উপস্থিতির হার ৮৪.০৫ শতাংশ।’

তিনি জানান, পরীক্ষা চলাকালে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শনিবার (২ অক্টোবর) একই সময়ে ‘খ’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। এ কেন্দ্রে আগামীকাল পরীক্ষার্থী আছেন ছয় হাজার ৩৭১ জন। এছাড়া ৯ অক্টোবর  শনিবার ‘চ ইউনিটে এক হাজার ৫৭৭ জন সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নেবেন। 

অন্যদিকে, ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে গ ও ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গ ইউনিটে এক হাজার ৮২৪ জন ও ঘ ইউনিটের পরীক্ষায় ১২ হাজার একজন পরীক্ষার্থী অংশ নেবেন।

/এফআর/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক