চবির শিক্ষকদের বিরুদ্ধে মিছিল করলো কারা?

চবি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ০৯:০৮আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০৯:০৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষকের বিরুদ্ধে মিছিল, অশ্লীল স্লোগান ও তাদের শারীরিক নির্যাতনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। তবে কারা, কখন শিক্ষকদের বিরুদ্ধে মিছিল করেছে এবং শারীরিক নির্যাতনের হুমকি দিয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে অভিযোগ করা হয়নি। 

সোমবার (৪ অক্টোবর) সমিতির সভাপতি অধ্যাপক এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মনজুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।  এতে হুমকিদাতাদের ‘কতিপয় বিপথগামী ছাত্র নামধারী’ উল্লেখ করা হলেও কখন তারা মিছিল করেছে তা জানানো হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক সপ্তাহের ব্যবধানে ক্যাম্পাসে দুই জন শ্রদ্ধেয় শিক্ষককে শারীরিক নির্যাতনের হুমকি দিয়ে মিছিল ও মানববন্ধন করা হয়েছে। শিক্ষকদের একজন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবু তাহের, যিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য। দ্বিতীয়জন চবি আইন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন। তিনি ২০১৯ সালে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতিনিধিত্বকারী হলুদ দল মনোনীত শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। 

এ বিষয়ে জানতে চাইলে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয় দৈনিকে মতামত ও তাত্ত্বিক বিশ্লেষণের সূত্র ধরে দুই শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রকাশ্যে ক্যাম্পাসে অপপ্রচার চালানো হচ্ছে। এতে কিছু ছাত্র-নামধারী ব্যক্তি জড়িত রয়েছে।’ বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় প্রশাসনকে এ বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান