ক্যাম্পাসেই এনআইডি পাবেন ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ১৪:৪৪আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৪:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিচয়পত্রের ব্যবস্থা করা হবে। আগামী বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রের নির্দিষ্ট একটি বুথের মাধ্যমে থেকে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রায় দেড় বছর পর খুলছে ঢাবির আবাসিক হলগুলো। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টায় বিজয় একাত্তর হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, জাতীয় পরিচয়পত্র হলো শিক্ষার্থীদের জন্য সকল ক্ষেত্রে একটি প্রয়োজনীয় উপাদান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনেকের এটি নাই। তাই শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনায় আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে একটি বুথের ব্যবস্থা করেছি। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নাই, তারা টিএসসির এই বুথ থেকে জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তগুলোতে সরকার সহযোগিতা করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন সচিব ও এনআইডি ডিজিকে অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থা করার জন্য। অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা তাদের একটি টিম পাঠানোর ব্যবস্থা করেছে।

বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি বড় অর্জন হবে বলে মনে করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, এতে করে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র হয়ে যাবে। এর আগেও শিক্ষার্থীদের টিকা নিশ্চিতের লক্ষ্যে নিজস্ব এলাকায় শিক্ষার্থীরা যেন দ্রুত জাতীয় পরিচয়পত্র পায় সেজন্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে বিশ্বিদ্যালয় প্রশাসন। এতে অনেকেই দ্রুত তাদের জাতীয় পরিচয়পত্র পাবেন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম