রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

রাবি প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১০:৩৫আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১০:৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দ্বিতীয় শিফট এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা হবে।  

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ তিনটি শিফটে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বাণিজ্য গ্রুপ-১ এর ১০০০১ থেকে ১৮৮১৮ পর্যন্ত এবং অ-বাণিজ্য গ্রুপ-১ এর ৫০০০১ থেকে ৫৭৪২০ রোলধারীরা পরীক্ষায় বসবে। 

দ্বিতীয় ধাপে দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষায় বসবে বাণিজ্য গ্রুপ-২ এর ৩০০০১ থেকে ৩৮৮১৭ পর্যন্ত এবং অ-বাণিজ্য গ্রুপ-২ এর ৭০০০১ থেকে ৭৭৪২০ রোলধারী শিক্ষার্থীরা। এছাড়া তৃতীয় ধাপে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষায় বসবে শুধু অ-বাণিজ্য গ্রুপ-৩ এর ৯০০০১ থেকে ৯৭৪২০ রোলধারীরা।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, গত দুই দিন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করি আজ শেষ দিনও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে।

গতকাল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৪ শতাংশ। পরীক্ষায় ৪৩ হাজার ৫৮৮ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৬ হাজার ৪১৮ জন। আর সাত হাজার ১৭০ জন অনুপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম