সব বর্ষের শিক্ষার্থীরা ঢাবি হলে, ফুল-চকলেট-মাস্কে বরণ

ঢাবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ১৫:০৯ আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৫:০৯

দীর্ঘ দেড় বছর পর রবিবার (১০ অক্টোবর) সব বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল। এ দিন বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠছেন। এর আগে ৫ অক্টোবর এক ডোজ করোনা টিকা নেওয়ার শর্তে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়। 

রবিবার সরেজমিনে দেখা যায়, বই হাতে, ব্যাগ কাঁধে হলে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। আগত শিক্ষার্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক দিয়ে বরণ করে নিচ্ছে হল প্রশাসন।

ফুল ও চকলেট বহুদিন পর হলে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী আশিকুল হক রিফাত বলেন, ‘দেড় বছর ধরে হলের বাইরে। কতদিন বন্ধুদের সঙ্গে দেখা নেই। এতদিন পথ চেয়েছিলাম কবে হল খুলবে, বন্ধুদের সঙ্গে দেখা হবে!  দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এলো মিলনের মহেন্দ্রক্ষণ। হল খুলেছে, বন্ধুরা এসেছে। তাদের দেখে অসম্ভব ভালো লাগছে। আশা করি, অতিদ্রুত সশরীরে ক্লাস শুরু হবে। আবার আমরা নতুন উদ্যমে পড়ালেখা চালিয়ে যাবো।’

শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছে কবি জসিম উদ্দিন হলের শিক্ষার্থী সৈয়দ মোসাদ্দেকুন নবী মওলা বলেন, ‘দীর্ঘদিন পর দেখতে পেলাম সেই পরিচিত আঙিনা, অনেক দিন পর কাছের বন্ধুরা একত্রিত হলাম। হল প্রশাসন আমাদের সুস্থ ও সুন্দর পরিবেশে বরণ করে নিয়েছে, এ জন্য তাদের ধন্যবাদ।’

রোকেয়া হলে শিক্ষার্থীরা সরেজমিনে দেখা যায়, গণরুমের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হলেও বিজয় একাত্তর হলে তাদের ওঠানো হয়নি। এ বিষয়ে ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, ‘আজ শুধু আবাসিক শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়েছে। আর গণরুমের শিক্ষার্থীরা আবাসিক না, তাই তাদের হলে উঠতে দেওয়া হচ্ছে না। আগামী ১৭ অক্টোবর সশরীরে ক্লাস শুরু হওয়ার পর সব শিক্ষার্থী এলে বিজ্ঞপ্তির মাধ্যমে সবার জন্য খুলে দেওয়া হবে এবং তাদের কিছু নির্দেশনা দেওয়া হবে।’

 

/আইএ/
সম্পর্কিত
ধর্ষণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ: ঢাবি ছাত্রকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা