দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৬, ১৯:২৪ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৯:২৪

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও মানবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও বিভিন্ন বিভাগে প্রবেশগম্য পাঠকক্ষ, উন্নত পাঠপ্রযুক্তি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্যাম্পাসের ফুটপাত ও চলাচলের পথ প্রতিবন্ধীবান্ধব করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শনিবার (১৭ অক্টোবর) বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৬০ জনের মধ্যে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

উপাচার্য বলেন, সাদা ছড়ি দুর্বলতার প্রতীক নয়; এটি স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা ও নিজের পথ নিজে খুঁজে নেওয়ার সাহসের প্রতীক। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মেধা, অধ্যবসায় ও অন্তর্দৃষ্টি কোনও অংশেই কম নয়। তাদের সক্ষমতা ও অর্জনের যথাযথ মর্যাদা দেওয়া এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করা সমাজের দায়িত্ব।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আদর্শ ধারণ করে আসছে। কোনও শিক্ষার্থী যেন দৃষ্টিপ্রতিবন্ধিতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেতন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচল, শ্রেণিকক্ষে অংশগ্রহণ ও শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ বাড়াতে পর্যায়ক্রমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। তাদের উদ্দেশে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরই বিশ্ববিদ্যালয়। তারা যেন কখনও নিজেদের একা মনে না করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, স্বাধীনতা, আত্মমর্যাদা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। তাদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের মেধা ও চিন্তাশক্তির মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিচ্ছেন। তাদের এগিয়ে চলার পথে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি ও দৈনন্দিন জীবনে নিরাপত্তা নিশ্চিত করা দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব। এ ক্ষেত্রে সরকার কাজ করছে এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণেও গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বলেন, সাদা ছড়ি শুধু চলাচলের সহায়ক উপকরণ নয়; এটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতা, আত্মবিশ্বাস ও নিরাপদ পথচলার প্রতীক। তাদের প্রতি সহমর্মিতার পাশাপাশি বাস্তব জীবনে সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিল্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মতিন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আতিকুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রিন্সিপাল প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা এলাকার আহাদ ফাউন্ডেশন।

/এসএমএ/এম/
সম্পর্কিত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
ঢাবির ৫৪তম সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
প্রয়োজন নেই, তবু ‘ছাড়’ দেখলেই কিনতে ইচ্ছে করে কেন?
প্রয়োজন নেই, তবু ‘ছাড়’ দেখলেই কিনতে ইচ্ছে করে কেন?
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে