জবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

জবি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ১৬:০২আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৬:১২

দেশের ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (১৭ অক্টোবর) বেলা ১২টা হতে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার হল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক সাংবাদিকদের বলেন, দেশে প্রথমবারের মতো  সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তির পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘব করতেই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে পরীক্ষা দিচ্ছে। আমাদের উদ্যোগ সফল হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার ও গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব প্রকৌশলী ড. ওহিদুজ্জামান, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, প্রক্টর ড. মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদ সাদেক প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, দেশের মোট ২৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ মোট তিনটি ইউনিট রয়েছে। আসন রয়েছে মোট ২২ হাজার ১৩টি। এর বিপরীতে আবেদন করেছিলেন দুই লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে এক লাখ ৩১ হাজার ৯০১ জন, ‘বি’ ইউনিটে ৬৭ হাজার ১১৭ জন এবং ‘সি’ ইউনিটে ৩৩ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের