ঢাবি ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি আরমান, সম্পাদক তমা

ঢাবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৫:২৮আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৫:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) ২০২১-২২ সেশনের নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। সোসাইটির নবনির্বাচিত সভাপতি শেখ মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা।

সোমবার (১৮ অক্টোবর) বিকালে ঢাবির টিএসসিতে সোসাইটির কার্যালয়ে এ কমিটির ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার এবং ডিইউডিএসের মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরিন।

কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ আরমান। তিনি বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি হল বিতর্ক ক্লাবের মধ্যে ১২টির ভোট পান। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী এবং হাউজ অব ডিবেটরসের সাবেক সাধারণ সম্পাদক। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেফিন জুয়েল পেয়েছেন ৬টি ভোট।

আর ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হয়েছেন মাকসুদা আক্তার তমা। তিনি শামসুন্নাহার হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবরিনা স্বর্না পেয়েছেন ৬টি ভোট। বাকি পদগুলোতে নতুন এই কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন করা হবে।

এর আগে ওইদিন বিকালে ১৮টি হলের বিতর্ক ক্লাব থেকে একজন করে মনোনীত ভোটার ভোট দেন। এ সময় উপস্থিত ছিলেন ডিইউডিএসের মডারেটর মাহবুবা নাসরিন, নির্বাচন সচিব শামসুজ্জামান সবুজ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল্লাহ আল ফয়সাল, মো. ইয়াছিন আরাফাত ও মো. জাহিদ হোসেন।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম