গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

শাবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ১৮:০৯আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৮:০৯

গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার (২০২০-২১) ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) বিকালে সমন্বিত ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এই ওয়েবসাইট থেকে ফলাফল পাওয়া যাবে।

ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ।

উপাচার্য বলেন, অল্প সময়ের মধ্যে আমরা ফল প্রকাশ করতে পেরেছি। ওয়েবসাইটে ভর্তি লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে পরীক্ষার ফল জানা যাবে। 

শাবি উপাচার্য আরও বলেন, পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৯৫ পেয়ে এক শিক্ষার্থী প্রথম হয়েছেন। এ ছাড়া মাইনাস ১০ পেয়েছেন এক শিক্ষার্থী। এদিকে কিছু উত্তরপত্র বাতিল ও সেটকোড পরিবর্তনজনিত কারণে ফল প্রকাশ সম্ভব হয়নি বলেও জানান তিনি। 

গুচ্ছ পদ্ধতির ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর সারাদেশে ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৯১টি আসনের বিপরীতে এক লাখ ৩১ হাজার ৯০৫ শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ৯০ শতাংশ শিক্ষার্থী অর্থাৎ এক লাখ ১৮ হাজার ৭১১ শিক্ষার্থী। 

উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা গুচ্ছ ভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ভর্তি নির্দেশিকা ও ভর্তির শর্তপূরণ সাপেক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ভর্তির সুযোগ পাবেন। 

এদিকে আগামী ২৪ অক্টোবর মানবিক বিভাগ (বি-ইউনিট) এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের (সি-ইউনিট) ভর্তি পরীক্ষা হবে। দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত উভয়দিন ২২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এএম/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম