হল খোলার দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ঢাবি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৫:৩৫আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:০৪

আগামী পহেলা নভেম্বরের মধ্যে আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৩ অক্টোবর) সকাল এগারোটায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ দাবি জানায়। যে সকল শিক্ষার্থী অন্তত এক ডোজ করোনার টিকা পেয়েছে তাদের জন্য পহেলা নভেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খুলে দেওয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, "আমরা জাতীয় দৈনিক সংবাদপত্রে দেখেছি বর্তমানে বুয়েটের ৮০ ভাগের বেশি সংখ্যক শিক্ষার্থী দুই ডোজ ভ্যাক্সিন গ্রহণ করেছে। শিক্ষার্থীদের মতে, এই সংখ্যাটি আরও বড়,  কেননা নানাবিধ সমস্যার কারণে অনেক শিক্ষার্থীই এখন পর্যন্ত বি.আই.আই.এস’র মাধ্যমে নিজের ভ্যাক্সিনেশনের অবস্থা জানাতে পারেনি। অর্থাৎ, বুয়েটের প্রায় সকল শিক্ষার্থীই এখন অন্তত এক ডোজ ভ্যাক্সিনপ্রাপ্ত। যেহেতু আগামী ১৩ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। আবাসিক হল না খুলে ক্লাস শুরু করলে গত সেমিস্টারের মতই অনেক শিক্ষার্থী ক্লাস করতে অপারগ হবে। তাই যত দ্রুত সম্ভব হল খুলে ক্লাস নেওয়া হোক।

হল খোলার স্বার্থে যদি কোন শিক্ষার্থীর ভ্যাক্সিন নেওয়া বাকি থাকে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই শিক্ষার্থীর ভ্যাক্সিন নেওয়ার ব্যবস্থা করার দাবিও এসময় জানানো হয়।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক মিজানুর রহমান বরাবর ২৫০০ এর বেশি ছাত্রের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম