গুচ্ছ ভর্তি পরীক্ষায় শাবিতে উপস্থিতি ৯৫ শতাংশ

শাবি প্রতিনিধি  
২৪ অক্টোবর ২০২১, ১৭:১৯আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৭:১৯

গুচ্ছভুক্ত ২০টি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে আয়োজিত বি- ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সিলেট অঞ্চলের চার জেলার পরীক্ষা কেন্দ্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি ছিল ৯৪.৭০ শতাংশ। 

রবিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাবিসহ দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে পরীক্ষা দিতে এক হাজার ৯৬৫ শিক্ষার্থী আবেদন করলেও উপস্থিত ছিল এক হাজার ৮৬১ শিক্ষার্থী, অনুপস্থিত ১০৪ জন শিক্ষার্থী।  

পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন শাবি ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ।
তিনি বলেন, কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতি সন্তোষজনক ছিল। এ ছাড়া সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কোর কমিটির যুগ্ম-আহ্বায়ক ও শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

পরিদর্শন শেষে উপাচার্য বলেন, সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষা মধ্য দিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের দুর্ভোগ কমেছে। এতে বাংলাদেশে নতুন এক দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আশা করি, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও সুন্দরভাবে এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যাবে।

আগামী ১ নভেম্বর গুচ্ছ ভুক্ত বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের ২২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এতে শাবি কেন্দ্রে সিলেট অঞ্চলের ৮৬৭ জন শিক্ষার্থী অংশ নেবেন। 

/এএম/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম