জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফের পেছালো

জাবি প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ১৯:৫৫আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯:৫৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদের অধীনে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ আবারও পেছানো হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ ও ২১ নভেম্বর হওয়ার কথা ছিল। এর পরিবর্তে ২১ ও ২২ নভেম্বর আগের সময় অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। 

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে আবু হাসান জানান, পূর্ব নির্ধারিত তারিখ সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২০ নভেম্বর) হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ভর্তি পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের কারণে পেছানো হয়েছিলো ‘এ’ ইউনিটের পরীক্ষা।

/এমএএ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম