মাইক্রোবাস চালকের ছুরিকাঘাতে কুবি শিক্ষার্থী আহত

কুবি প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ০৯:০৮আপডেট : ১২ নভেম্বর ২০২১, ০৯:০৮

মাইক্রোবাসচালকের ছুরিকাঘাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীর নাম মাহমুদুল হাসান সুজন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

সুজন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে ফেনী যাওয়ার উদ্দেশ্যে পদুয়ারবাজারগামী মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-১৪১৮৭৫) বন্ধু নূর মোহাম্মদসহ ওঠেন। গাড়ির সামনের সিটে দুই জনের একজনকে বসতে বললে তারা রাজি না হওয়ায় চালক গালিগালাজ করে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে গাড়িটি পদুয়ার বাজার বিশ্বরোডে পৌঁছানোর পর চালককে গালি দেওয়ায় জানতে চান সুজন। এ সময় তাকে ছুরি দিয়ে আঘাত করেন চালক। নূর মোহাম্মদ বাঁধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।

নূর মোহাম্মদ বলেন, ‘আমরা ফেনী যাওয়ার উদ্দেশ্যে কোটবাড়ি বিশ্বরোড থেকে পদুয়ারবাজার বিশ্বরোড যেতে এক মাইক্রোবাসে উঠি। এ সময় সিটে বসা নিয়ে চালক দুর্ব্যবহার করেন। আমাদের মোবাইল ফোন নিয়ে নেওয়ারও হুমকি দেন। প্রতিবাদ করলে সুজনকে আঘাত করে পালিয়ে যায়।’

কুমিল্লা সদর দক্ষিণের পুলিশ পরিদর্শক দেবাশিস চৌধুরী বলেন, বিষয়টি তখনই ভুক্তভোগীর পক্ষ ও গাড়ির মালিকপক্ষের উপস্থিতিতে ক্ষতিপূরণ দিয়ে আপস করা হয়েছে। এ নিয়ে আর মামলা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মাইক্রোবাসচালকের কথা কাটাকাটির জেরে এমন ঘটনা ঘটেছে। এরপর মাইক্রোবাসের মালিকপক্ষ, ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রপ্রতিনিধি সবার সমন্বয়ে ক্ষতিপূরণ নিয়ে বিষয়টা সমাধান করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম