৩ লাখ টাকায় জাবিতে চান্স, সাক্ষাৎকার দিতে এসে ধরা

জাবি প্রতিনিধি 
০২ ডিসেম্বর ২০২১, ১৯:৩১আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৯:৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনার্সের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শিক্ষার্থীর নাম রায়ান আমিন আফ্রিদি। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘এফ’ ইউনিটের অধীনে আইন অনুষদে সাক্ষাৎকার দিতে এলে তাকে আটক করা হয়।

নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘ভর্তিচ্ছুর মূল পরীক্ষার ওএমআর-এর সঙ্গে সাক্ষাৎকারের সময়ের হাতের লেখায় মিল ছিল না। আইন অনুষদের ডিন বিষয়টি আমাদের জানালে আফ্রিদিকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসি। পরে জিজ্ঞাসাবাদ করলে, আফ্রিদি তার অপরাধ স্বীকার করে।’

জিজ্ঞাসাবাদে রায়ান আমিন আফ্রিদি বলেন, ‘ফেসবুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সনেট নামে একজনের সঙ্গে আমার পরিচয় হয়। পরে জাবিতে এসে তার সঙ্গে দেখা করি। এ সময় তিনি আমার মূল কাগজপত্র নিয়ে যান। আমার হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরে ভর্তি পরীক্ষায় আমার মেধাক্রম আসে ৫২। তার সঙ্গে তিন লাখ টাকার বিনিময়ে জাবিতে চান্স পাইয়ে দেওয়ার চুক্তি হয়।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে। পাশাপাশি আমরা জালিয়াতি চক্রের বাকি সদস্যদের ধরার চেষ্টা করছি।’

এর আগে, ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে সাক্ষাৎকার দিতে আসা মোস্তফা কামাল নামে আরেক ভর্তিচ্ছুকে আটক করে আশুলিয়া থানার সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলাও হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম