বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে ইতিহাস বিকৃত হয়: শিক্ষামন্ত্রী

রাবি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২১, ১৩:১৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩:১৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশের প্রকৃত ইতিহাস বিকৃত হয়। আওয়ামী লীগ সরকার দেশের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে ধরে। 

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শহীদ শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এই কথা বলেন।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান উল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, ছাত্র উপদেষ্টা তারেক নূর ও প্রক্টর লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম