চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

চবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২১, ১১:০৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১:২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কক্ষ দখল নিয়ে বাগবিতণ্ডা থেকে ছড়িয়ে পড়া উত্তেজনা হাতাহাতিতে গড়ালে প্রতিবন্ধী ছাত্রসহ চার জন আহত হন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহীদ আবদুর রব হলে এ ঘটনা ঘটে। বিবদমান দুই পক্ষ ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ ‘বাংলার মুখ’ ও ‘একাকার’। উভয় গ্রুপই চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।

জানা গেছে, শহীদ আবদুর রব হলে একটি কক্ষে একাকার গ্রুপের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের খালিদ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিজন ও বাংলার মুখ গ্রুপের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একজন কর্মী থাকতেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। সেটাকে কেন্দ্র করে রাত ১১টার দিকে দুই পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করে। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অন্য হল থেকে একাকারের কর্মীরা রব হলে ঢুকতে চাইলে তাড়া দেয় বাংলার মুখের কর্মীরা। এ সময় একাকারের এক, বাংলার মুখের দুই ও এক প্রতিবন্ধী শিক্ষার্থীও আহত হয়েছেন। পরে প্রক্টরিয়াল বডি পরিস্থিতি শান্ত করেন।

একাকার গ্রুপের নেতা ও ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মইনুল ইসলাম রাসেল বলেন, ‘জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। কথা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা বসে সেটা সমাধান করেছি।’

বাংলার মুখ গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক আবু বকর তোহা বলেন, ‘ভুল বোঝাবুঝি থেকে ঝামেলা হয়েছে। আমরা সমাধান করবো।’

এ বিষয়ে হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম