ড. ফয়েজুন্নেছা বেগমের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

ঢাবি প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২১, ১৬:২০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফয়েজুন্নেছা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রবিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

শোকবাণীতে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অধ্যাপক ড. ফয়েজুন্নেছা বেগম ছিলেন অত্যন্ত বিনয়ী, সজ্জন ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন শিক্ষক গবেষক। সংস্কৃত বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন খুবই জনপ্রিয়। সংস্কৃত শিক্ষার প্রসার ও গবেষণায় গুণী এই অধ্যাপক অসামান্য অবদান রেখে গেছেন।

এতে উপাচার্য মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. ফয়েজুন্নেছা বেগম গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

/ইউএস/
সম্পর্কিত
পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
প্রধান উপদেষ্টাকে পোট্রেট উপহার দিলেন ঢাবি ভিসি
ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম