ঢাবির আবাসিক হলে থাকতে পারবেন বিবাহিত মেয়েরা

ঢাবি প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২১, ২০:২৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ২০:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বিবাহিত মেয়েরা থাকতে পারবে। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিতে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাবির প্রক্টর ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব এ কে এম গোলাম রাব্বানী এই তথ্য জানিয়েছেন। আগামী সিন্ডিকেট সভায় এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘ঢাবির আবাসিক হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা মেয়েদের থাকা সংক্রান্ত বিধিনিষেধ রোহিত করা হয়েছে। এখন থেকে তারা হলে থাকতে পারবে।’

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, অন্তঃসত্ত্বা মেয়েদের ক্ষেত্রে মা ও সন্তানের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য পরিবারের কাছে থাকাই ভালো।

ঢাবিতে ছাত্রীদের পাঁচটি আবাসিক হলে আসন বণ্টনের নীতিমালার একটি ধারায় বলা আছে, ‘কোনও ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে। অন্যথায় নিয়মভঙ্গের কারণে তাঁর সিট বাতিল হয়ে যাবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রী চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ পাবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবে না।’

আসন বণ্টনের নীতিমালার ধারাটি নিয়ে সম্প্রতি বেশ আলোচনা-সমালোচনা হয়। বিবাহিত ছাত্রীদের ক্ষেত্রে ঢাবিতে আবাসিক হলের সিট বাতিল করার নিয়মের অবসান চেয়েছেন ছাত্রীরা। ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছে এ নিয়ে আবেদন জানান পাঁচটি ছাত্রী হলের প্রতিনিধিরা। তারা মনে করেন, ঢাবির আবাসিক হলে সিট পাওয়া বৈধ ছাত্রীদের অধিকার। 

/জেএইচ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম