রাবির সাবেক উপাচার্যের জামাতার বিরুদ্ধে তদন্ত কমিটি

রাবি প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২১, ১১:১৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১১:১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের প্রভাষক ও সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের জামাতা এটিএম শাহেদ পারভেজের বিরুদ্ধে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২৫৫ তম শিক্ষা পরিষদ সভায় এই কমিটি গঠন করা হয়। 

ছুটি না নিয়ে ইনস্টিটিউটে অনুপস্থিত থাকা, তার অধীনে থাকা কোর্সগুলোর নম্বরপত্র জমা না দেওয়াসহ কয়েকটি বিষয় উল্লেখ করে ইনস্টিটিউটের পরিচালকের দেওয়া এক চিঠির প্রেক্ষিতে এই কমিটি গঠন করেছে শিক্ষা পরিষদ। 

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াস হোসাইনকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন—কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আইন বিভাগের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিম বাদল।

এ বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, আইবিএ’র এক শিক্ষকের এনওসি বাতিল করা হয়েছিল। তারপরও তিনি বাইরে চলে গেছেন। তার অধীনে থাকা কোর্সগুলোর খাতা জমা দেননি—এসব অভিযোগ নিয়ে আইবিএর পরিচালকের পক্ষ থেকে একটা চিঠি এসেছিল। তার প্রেক্ষিতে কমিটি গঠন করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম