কনকসাস’র ভারপ্রাপ্ত সম্পাদক ইমরান

ক্যাম্পাস প্রতিনিধি 
১০ জানুয়ারি ২০২২, ২২:৩৭আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২২:৩৭

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্যাম্পাস লাইভ২৪-এর ক্যাম্পাস প্রতিনিধি মো. ইমরান হোসাইন। 

সোমবার (১০ জানুয়ারি) কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন ইমরান। এর আগে তিনি কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেন।

গত ৬ জানুয়ারি কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসাইন তার ব্যক্তিগত সমস্যা দেখিয়ে পদ থেকে অব্যাহতি চান। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দিয়ে পদটি শূন্য ঘোষণা করা হয়।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের দায়িত্ব গ্রহণ করার পর ইমরান হোসাইন বলেন, সাংবাদিক সমিতির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাসাধ্য পালন করবো। কবি নজরুল কলেজের সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন। এই ধারা সবসময় অব্যাহত থাকবে। এ সময় তিনি শিক্ষার্থীদের স্বার্থে নৈতিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন।

/এএম/
সম্পর্কিত
কবি নজরুল আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী
ডিবেট ফর ডেমোক্রেসি ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব 
কবি নজরুল কলেজে শিবিরের উদ্যোগে ছাত্রাবাসে পানির ফিল্টার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম