শীতার্তদের পাশে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, ২৩:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২৩:১৫

প্রতি বছরের মতো এবারও শীতার্তদের সাহায্যে এগিয়ে এলো ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি (বিইউপিএস)। প্রজেক্ট হোপের আওতায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র সরবরাহ করা হয়। ছিন্নমূল ও অসহায়দের মাঝে প্রায় ১০০ কম্বল ও ১০০টি নতুন শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি এই আয়োজন সম্পন্ন করে। রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে রবিবার (১৬ জানুয়ারি) সকালে কড়াইল বস্তির অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ফার্মা সোসাইটির আ্যডভাইজার ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহানা শারমিনসহ ক্লাবের সদস্যরা।

কড়াইল বস্তির বাসিন্দা দিনমজুর আমেনা খাতুন শীতবস্ত্র পাওয়ার পর বলেন, ‘এই শীতে আমগো অনেক কষ্ট হইছে। কম্বল পাইয়া আমি অনেক খুশি। আমার মেয়েও শীতের জামা পাইছে।’

করোনাকালীন শীতবস্ত্র বিতরণ চ্যালেঞ্জিং ছিল। তবে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটির সদস্যরা বিধি-নিষেধ মেনে শীতবস্ত্র বিতরণ করেছে। বিতরণকারীদের সকলে টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছিলেন।

ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটির সাধারণ সম্পাদক রাগিব হোসেন জানান, ‘সমাজে অবেহেলিতদের প্রতি দায়বদ্ধতা থেকে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটির এবারের আয়োজন। আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে আমাদের।’

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম