‘উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন আন্দোলনের অংশ হতে পারে না’

রাবি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১৮:১৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৮:১৯

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) চলমান পরিস্থিতির দ্রুত সমাধানের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একইসঙ্গে তারা শাবিপ্রবির উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনার নিন্দা জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক কুদরত-ই জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবির সাম্প্রতিক ঘটনা আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত করেছে। অনশনরত শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ। তাদের দাবির প্রতি আমরা সহমর্মী। শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে যে ন্যক্কারজনক হামলা হয়েছে এর তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অনশনে অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা হোক।

এতে আরও উল্লেখ করা হয়েছে, শাবির আন্দোলনরত শিক্ষার্থীরা সচেতন ও বিবেকবান। তারা কোনও সুযোগসন্ধানী কুচক্রীমহলের ক্রীড়নক হিসেবে কাজ করবে না এবং শিক্ষকদের সম্মান ও মর্যাদাকে আঘাত করে এমন কোনও কাজ অব্যাহত রাখবে না। উপাচার্যের বাসভবনের গ্যাস ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হতে পারে না। আমরা এই অমানবিক তৎপরতার নিন্দা করছি।

সংকট দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে শিক্ষক সমিতির নেতারা বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। পরস্পরকে দোষারোপ নয়, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে হবে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে বলে বিশ্বাস করি।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের