শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মধ্যরাতে রাবি প্রক্টরকে প্রত্যাহার

রাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২২, ০২:২১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩১

শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে নিজ বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এর আগে, রাত ৮টার দিকে ক্যাম্পাসে নির্মাণাধীন ভবনের সামগ্রী আনার কাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় হিমেল নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত ও দুই জন আহত হন। নিহত হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। তারা মোটরসাইকেলে পার হওয়ার সময় ট্রাকটি ধাক্কা দেয়। আহত একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যজনকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলে রাখা হয়েছে।

সহপাঠীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের একাংশ রাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আরেকটি অংশ ঘটনাস্থলে অবস্থান নেয়। তারা প্রক্টরের প্রত্যাহার ও সহপাঠী হত্যার বিচার দাবি করে।

এদিকে, ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে রাত সোয়া ১১টার দিকে শিক্ষার্থীদের তোপের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাস থেকে বের হয়ে যায়।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন। উপাচার্য জানিয়েছেন, শিক্ষার্থীরা শান্ত হয়ে যাবেন। এরপর পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে গিয়ে কাজলা গেটে অবস্থান নেয়।’

ওই সময় আন্দোলনকারী আইন বিভাগের শিক্ষার্থী তাজরীন মেধা বলেন, ‘বিশ্ববিদ্যালয় আবাসিক এরিয়া, যেখানে আমরা নিজেদের সবচেয়ে নিরাপদ মনে করি। সেখানে যখন সহপাঠীকে জীবন দিতে হয় তখন আমাদের নিরাপত্তা কোথায়? শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং সহপাঠীর মৃত্যুর বিচারের দাবিতে দাঁড়িয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করবো।’

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম