হস্তছাপে উপাচার্যের পদত্যাগের দাবি শাবি শিক্ষার্থীদের

শাবি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:২২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৯

হাতে রঙ মেখে দেয়ালে দেয়ালে আাঁকা হয়েছে রক্তিম হস্তছাপ। ফুটে উঠেছে রক্তে রঞ্জিত হাতের ছাপ, যেন সেই হাত থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। এমনই চিত্র দেখা গিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সম্মুখে। এখানেই গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় পুলিশের লাঠিচার্জ, গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড অতর্কিত হামলার শিকার হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

পুলিশি হামলার শিকার হয়ে যে রক্ত ঝরেছিল সে চিত্র ধরে রাখতেই এ প্রতিবাদী রক্তিম হস্তছাপ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 কর্মসূচি নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, হল প্রভোস্টের পদত্যাগসহ তিনদফা দাবিতে চলমান কর্মসূচিতে গত ১৬ জানুয়ারি সন্ধ্যায়  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নির্দেশে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় পুলিশ। এ সময় পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ধরনের অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে চিরন্তর লড়াইয়ের ইশতেহার হিসেবে জায়গাটিকে স্মরণীয় করে রাখতে আমরা এ রক্তিম হস্তছাপ এঁকেছি।

এদিকে উপাচার্যের পদত্যাগসহ শিক্ষার্থীদের উপর দায়ের করা পৃথক দুই মামলা প্রত্যাহার, বন্ধ হওয়া সব মোবাইল অ্যাকাউন্ট চালুর দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। 

/টিটি/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি