বাকির কারণে সংকটে চবির ব্যবসায়ীরা

নবাব আব্দুর রহিম, চবি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দোকান, হোটেল, হলের ডাইনিং কিংবা ক্যান্টিনে টাকা বাকি রেখে না দেওয়ার অভিযোগের উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর করোনা মহামারির মধ্যে টাকা বাকি পড়ায় অর্থকষ্টে পড়েছেন বলে অনেক ব্যবসায়ী অভিযোগ করেন।

চবি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির তথ্য মতে, ক্যাম্পাসের অভ্যন্তরে দোকান রয়েছে ২১৫টি। এর মধ্যে রয়েছে খাবার হোটেল, চায়ের স্টল, মুদি ও স্টেশনারিসহ বিভিন্ন ধরনের দোকান। এসব দোকানের প্রায় সবগুলোই শিক্ষার্থীদের বাকির ভারে জর্জরিত। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের সচল ১১টি হলে ১০টি ডাইনিং ও ৮টি ক্যান্টিন চালু রয়েছে। কারণে এই ব্যবসায়ীদের অবস্থা সংকটাপন্ন।

আলাওল হলের ডাইনিং ম্যানেজার মোহাম্মদ ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক ছাত্রের কাছেই টাকা পাবো, কিন্তু দেন না। এখন আমি বাকি দেওয়া বন্ধ করেছি, ফলে অনেকেই আর ডাইনিংয়ে খেতে আসেন না।’

গত ৯ জানুয়ারি কলা অনুষদ ঝুপড়ির নাজিম স্টোরের মালিক নাজিম উদ্দিন নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছিলেন, ‘বাকির কারণে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়েছে আমার।’ কিন্তু এর পরেও কোনও টাকা ফেরত পাননি তিনি।

নাজিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পোস্ট দিয়েছিলাম যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে আমি কষ্টে আছি। ভেবেছিলাম, কেউ কেউ সহযোগিতা করবে। কিন্তু কেউ টাকা ফেরত দেয়নি। আমার দোকানে এখন ৪০-৫০ হাজার টাকা বাকি পড়ে আছে৷ অনেকে ফেরত দেয়। কিন্তু দেখা যায়, পাবো তিন হাজার, ফেরত দেয় এক হাজার।’

উত্তর ক্যাম্পাসের সায়েদ স্টোরের দোকানদার মোহাম্মদ আবু সায়েদ বলেন, ‘পরে দেবো বলে চলে যায় অনেকে। এরপর আর টাকা পাওয়া যায় না। টাকা চাইলে উলটো ক্ষিপ্ত হয়ে ওঠে।’

চবি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ‘প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। কিন্তু শিক্ষার্থীদের বিবেচনায় রেখে আমরা কোনও কিছুর দাম বাড়াতে পারছি না। ফলে আগের দামেই সবকিছু বিক্রি করছে দোকানদাররা। অথচ ছাত্রদের অনেকেই ক্ষমতার দাপটে বিল শোধ করে না। বাকি না দিলে জোর করে। দোকান মালিক-কর্মচারীদের অপদস্থ করে।’

তিনি বলেন, ‘দোকানিরা এখন খুবই অর্থকষ্টে রয়েছেন। ক্যাম্পাসের খাবারগুলোর মান উন্নয়ন না হওয়ার ক্ষেত্রেও এটি একটি বড় বিষয়। আমরা খুব শিগগিরই প্রক্টরের কাছে বিস্তারিত অভিযোগ জানাবো।’

এদিকে শিক্ষার্থীদের টাকা পরিশোধ না করার বিষয়টিকে নিন্দনীয় বলছেন ছাত্রনেতারা। শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি গৌরচাঁদ ঠাকুর অপু বলেন, ‘দোকানদারের সঙ্গে যদি শিক্ষার্থীর তেমন সম্পর্ক থাকে, তাহলে বাকি রাখতেই পারে। কিন্তু জোর করে খেয়ে টাকা না দিয়ে চলে যাওয়া উচিত নয়। আর এটা যদি ক্ষমতার প্রদর্শন হয় তাহলে সেটা আরও বেশি খারাপ কাজ। দোকানদার অতিরিক্ত দাম রাখলে সেটা নিয়ে কথা বলা যায়। কিন্তু টাকা না দেওয়া কিংবা ফাও খাওয়া একজন শিক্ষার্থীর কাছে কোনোভাবেই কাম্য নয়।’

চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘ব্যবসা লেনদেনের ওপর চলে। কেউ যদি দিনের পর দিন বাকি খেয়ে চলেন, সেটা অবশ্যই এটা নিন্দনীয়। বাকি নিয়ে পরিশোধ করলে সমস্যা নেই। কিন্তু বাকির টাকা পরিশোধ না করা ঠিক না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আমরা এ ধরনের কোনও অভিযোগ কখনও পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখবো।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম