নজরুল বিশ্ববিদ্যালয়ে আবারও নির্যাতন, আহত শিক্ষার্থী হাসপাতালে

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৩ মার্চ ২০২২, ০৯:৪৯আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৬:৫৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নবীন শিক্ষার্থীকে আবাসিক হলের রুমে ডেকে নিয়ে ভদ্রতা শেখানোর নামে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার (১২ মার্চ)  দুপুরে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের একটি কক্ষে ঘটে এ ঘটনা।

জানা যায়, অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের সঙ্গীত বিভাগের সাগর চন্দ দে কে ডেকে নিয়ে যায় চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী। পরিচয় পর্বের নামে ডেকে নিয়ে তাকে অমানবিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন সাগরের সহপাঠীরা। এতে সাগর মাথা, গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়েছে, তার দাঁতও ভেঙে গেছে। 

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক তপন কুমার সরকার বলেন, ‘আহত শিক্ষার্থী সাগর বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যেহেতু সে আহত অবস্থায় আছে, তাই বর্তমানে আমরা তার সুস্থতার দিকটি নিয়ে বেশি চিন্তিত। পরবর্তীতে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই তাদের মতো করে সিদ্ধান্ত নেবে।’

এ বিষয়ে জানতে অগ্নিবীণা হলের প্রভোস্ট কল্যানাংশু নাহারের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘নির্যাতনের শিকার শিক্ষার্থীর বন্ধু আমাদের বিষয়টি জানিয়েছে। সে যেহেতু মেডিক্যালে আছে, আমাদের প্রক্টরিয়াল বডি তার খোঁজ রাখছে। ওই শিক্ষার্থীর পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এরআগে, গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়ালিদ নিহাদকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব গ্রুপের রাজনীতি না করায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ তোলেন ভুক্তভোগী শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার জবাব আগামী ১৫ দিনের মধ্যে জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের স্ব-স্ব হলের বরাদ্দ সিটও বাতিল করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় আরও সাত জনকে সতর্ক করার পাশাপাশি হলের সিট বাতিল করা হয়েছে।



/টিটি/
সম্পর্কিত
ভাঙা নয়, মূল নকশায় ফিরছে ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য
‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য ভাঙা নিয়ে সমালোচনার ঝড়
নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম