নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫, ১১:২৫ আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১১:২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে ইব্রাহিম (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম রাজশাহী জেলার গোদাবাড়ী উপজেলার রেলবাজার এলাকার বাসিন্দা। 

শনিবার (২৪ মার্চ) দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ১০ তলা ভবনে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন ইব্রাহিম। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান। 

নির্মাণাধীন ভবনটির শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তা সরঞ্জাম না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকরা কয়েক দফায় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়ে এলেও সে বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান এনকেটি- এনএইচই (জেবি)। 

এ বিষয়ে সংশ্লিষ্ট ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, ‘মৃত্যুর খবরটি শুনে আমি  মর্মাহত। বিভিন্ন প্রকল্পে কাজ করকে কিছুদিন পর পরই নতুন কোম্পানি আসে। পাশাপাশি মালিকানাও পরিবর্তন হয়। দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিক এনকেটি এনএইচই কোম্পানিতে কাজ করতো।’

/এফআর/
সম্পর্কিত
ভাঙা নয়, মূল নকশায় ফিরছে ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য
‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য ভাঙা নিয়ে সমালোচনার ঝড়
গড়ে তোলেন মামা-ভাগনে সিন্ডিকেট ছাত্র আন্দোলনে হামলা-গুলির অভিযোগ: নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার নামে মামলা
সর্বশেষ খবর
ব্লগার নিলয় হত্যা মামলায় চিকিৎসক সোহেল মাহমুদের সাক্ষ্য
ব্লগার নিলয় হত্যা মামলায় চিকিৎসক সোহেল মাহমুদের সাক্ষ্য
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি অর্থবছরে ভাতা পাবেন আরও ৪০ লাখ নারী
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি অর্থবছরে ভাতা পাবেন আরও ৪০ লাখ নারী
ফ্লাইট বাতিল হলে কী করবেন যাত্রীরা, বিকল্প উপায় কী?
ফ্লাইট বাতিল হলে কী করবেন যাত্রীরা, বিকল্প উপায় কী?
রাজধানীতে ধর্ষণের অভিযোগে ‘নাগ রাসেল’ গ্রেফতার
রাজধানীতে ধর্ষণের অভিযোগে ‘নাগ রাসেল’ গ্রেফতার
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার