শাবির আইপিই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুল, সম্পাদক শাহীন

শাবি প্রতিনিধি
২১ মার্চ ২০২২, ১৫:২৪আপডেট : ২১ মার্চ ২০২২, ১৫:২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন শাবিপ্রবি আইপিই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী  কমিটি গঠিত হয়েছে। বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী আনিসুল হক আনসারিকে সভাপতি ও ৯ম ব্যাচের শিক্ষার্থী মো. শাহিন আক্তারকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ফরহাদ-উল-হক। 

তিনি জানান, ১১ মার্চ সন্ধ্যায় রাজধানীর উত্তরা ব্যাংকার্স ক্লাবে শাবির আইপিই বিভাগের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে কমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শফিউর রহমান শফিক। 

ফরহাদ-উল-হক আরও জানান, এদিন রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনার মো. আবু হান্নান সুমন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় বিভাগের শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ এবং অ্যালামনাইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এবারের নির্বাচনে প্রতিটি পদে একজন করে নমিনেশন নেওয়াই সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আ ফ ম মুশফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান ও সঞ্জয় কর, কোষাধ্যক্ষ তানজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাহবার উদ্দিন, তথ্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাজমুল হক, সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল্লাহ তোহা, কেবিনেট সেক্রেটারি মুসাব্বির হাসান সুমন।  

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. মোস্তাকিনুর রহমান চৌধুরী (আকাশ), শহিদুল ইসলাম সুমন, মো. ইফতেখার আহসান, সাইফ আল সাহাফ (নাহিদ), সাদাত উজ্জ্বল, আব্দুল্লাহ আল রাজী ও মো. সামিউল ইসলাম নাহিন নির্বাচিত হয়েছেন।  

এদিকে অ্যাসোসিয়েশনে সংবিধান অনুসারে অ্যাকাডেমিক সদস্য পদে সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. চৌধুরী আবুল আনাম রাশেদ ও কার্যকরী সদস্য হিসেবে অধ্যাপক ড. আহমেদ সায়েম মনোনীত হয়েছেন। 

উল্লেখ্য, চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবু হান্নান সুমন। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দেবব্রত সাহা, ফরহাদ-উল-হক ও মো. সাকিউল কাউসার। 

 

/টিটি/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম