ছন্নছাড়া কবি নজরুল কলেজের ‘নেতৃত্বহীন ছাত্রলীগ’

আতিক হাসান শুভ, কবি নজরুল কলেজ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ১৫:২৪আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৭:১৪

পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে ছাত্রলীগের সবশেষ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৭ জুলাই। এর দীর্ঘ ৩২ মাস পেরিয়ে গেলেও গঠন করা হয়নি কমিটি। আর এরফলে নেতৃত্বহীন হয়ে সাংগঠনিকভাবে দুর্বল ও বিশৃঙ্খল হয়ে পড়েছে এই ছাত্র সংগঠনটি।

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে ছাত্রলীগের এই গুরুত্বপূর্ণ ইউনিটটি বিগত তিন বছরেও কমিটি দেওয়ার কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্রীয় কমিটি। এতে নতুন নেতৃত্ব যেমন তৈরি হচ্ছে না, সাংগঠনিক চেইনও ভেঙে পড়েছে। এরই মধ্যে কমিটিতে পদপ্রত্যাশী অনেক ছাত্রনেতা রাজনীতি থেকেই নিজেদের গুটিয়ে নিয়েছেন। এছাড়া বেশ কয়েকজন সাংসারিক জীবনেও পদার্পণ করেছেন। আর যে কয়েকজন এখনও সক্রিয় রয়েছেন, তারাও বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়ছেন। বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এই ইউনিটের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক বায়েজীদ শিকদার বলেন, সম্মেলনের প্রায় তিন বছর শেষ হতে চললো। দীর্ঘদিন কমিটি না থাকার কারণে আমরা অভিভাবকহীন অবস্থায় আছি। ক্যাম্পাসে সবচেয়ে বেশি সক্রিয় এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার মতো সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু দীর্ঘদিন কমিটি না থাকায় কবি নজরুল কলেজ ছাত্রলীগ সাংগঠনিক কার্যক্রমে দুর্বল হয়ে পড়েছে। তাই কেন্দ্রীয় নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে অবিলম্বে কমিটি ঘোষণার জোর দাবি জানাচ্ছি।

কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম তাহসান রানা বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। কমিটির জন্য অপেক্ষা করে কেউ আমায় ক্যারিয়ার বিসর্জন দিতে বলেনি। আমি বাংলাদেশ ছাত্রলীগকে ভালবেসে এর সঙ্গে আছি। গত মাসেই কমিটি হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতারা ব্যস্ত থাকার কারণে হয়নি। আমি কেন্দ্রীয় নেতাদের প্রতি শ্রদ্ধা ও আস্থাশীল। তারা যেটা ভালো মনে করবেন তাই হবে। তবে আশা করছি, কমিটি গঠন হলে অনাকাঙ্ক্ষিত যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান হয়ে যাবে।’

কমিটি না হওয়ায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সাগর। তিনি বলেন, ‘আমাদের কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে। মাইনাস ফর্মুলা, ভয় ও কেন্দ্রীয় নেতাদের সম্মান রক্ষার্থে ছাত্রলীগ নেতাকর্মীদের বুক ফাটে তো মুখ ফাটে না। যত দ্রুত সম্ভব কলেজে ছাত্রলীগের কমিটি দেওয়া হোক, যাতে করে নেতাকর্মীদের মধ্যে আগের মতো প্রাণ চঞ্চলতা ফিরে আসে।’

কমিটি না থাকায় ছাত্রলীগের বিভিন্ন প্যানেলের নেতাকর্মীদের ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের মাত্রাও ক্রমান্বয়ে বাড়ছে। এ নিয়ে আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরাও। নেতৃত্ব না থাকায় কলেজ শাখার নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন অন্যায় ও অপকর্ম বেড়ে চলেছে। এমনকি কলেজ ছাত্রলীগের নাম করে চাঁদাবাজির অভিযোগও উঠেছে বেশ কয়েকজন নামধারী ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে। যার ফলে ঐতিহ্যবাহী গৌরবময় ইতিহাসের এই ছাত্র সংগঠনটির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ ছাত্রলীগের পদ প্রত্যাশী এক নেতা বলেন, কেন্দ্রীয় নেতারা তাদের প্রটোকল ও ক্ষমতা হারানোর ভয়ে এই কমিটি দিচ্ছে না। কেন্দ্রীয় নেতাদের অবহেলা ও গাফিলতিতে আজ বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এই গুরত্বপূর্ণ শাখাটি নেতৃত্বহীন অবস্থায় দুর্বল হয়ে পড়েছে। প্রায় অর্ধশতাধিক পদপ্রত্যাশী নেতকর্মী ছিল। বর্তমানে হাতে গোনা অল্প কয়েকজন মাঠে আছেন। বাকিরা রাজনীতি ছেড়ে নিজেদের মতো আছে। যারা দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শ ও নিষ্ঠার সাথে রাজনীতি করে আসছে, ছাত্রলীগের জন্য অনেক ত্যাগ স্বীকার করে আসছে, কমিটি না দিয়ে তাদের প্রতি অবিচার করা হচ্ছে।  

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের সঙ্গে মুঠোফোনে একাধিকবার কল ও ক্ষুদে বার্তা পাঠিয়েও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন সহ-সভাপতি বলেন, কবি নজরুল কলেজ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট। কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের আগেই এর কমিটি দেওয়া হবে। এখানে অযোগ্য ও বিতর্কিতদের স্থান হবে না। যোগ্যরাই এই কমিটিতে স্থান পাবেন।

/ইউএস/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম