সহকারী জজ নিয়োগ পরীক্ষায় ইবির ৭ শিক্ষার্থীর সাফল্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক (ইবি)
২৫ এপ্রিল ২০২২, ১৬:৩৫আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৬:৩৫

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের সাত শিক্ষার্থী উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষার মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা। এ বছর এই নিয়োগ পরীক্ষায় সারা দেশে মোট ১০২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তাদের সাফল্যে খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

উত্তীর্ণরা হলেন- ২০০৭-০৮ শিক্ষাবর্ষের আয়াজ আজাদ, ২০১০-১১ শিক্ষাবর্ষের জান্নাতুল আরা ববি, স্বপ্না মুস্তারিন ও সোহেল রানা, ২০১১-১২ শিক্ষাবর্ষের শফিউল্লাহ লিখন, ২০১২-১৩ শিক্ষাবর্ষের লাবণী আকতার এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জান্নাতুল নাঈম অনন্যা।

জান্নাতুল নাঈম বলেন, ‘এত দ্রুত সফলতা পাবো ভাবিনি। আমার এ সফলতার পেছনে পরিবার ও অন্য যাদের সহযোগিতা ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা।’

সোহেল রানা বলেন, ‘পরিবারের আর্থিক সঙ্গতি খুব একটা ভালো না হলেও চেষ্টা চালিয়ে গেছি। এর মাঝে অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। সবকিছুর পর সৃষ্টিকর্তা সফলতার মুখ দেখিয়েছেন।’

/এফআর/
সম্পর্কিত
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম