ক্রিকেট খেলায় মারামারি, ইবি শিক্ষার্থীকে বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক (ইবি)
২৬ এপ্রিল ২০২২, ১৮:০৭আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৮:০৭

ক্রিকেটে খেলায় মারামারির ঘটনায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মামুন অর রশিদকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই ঘটনায় ওই ছাত্রকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। 

এই ঘটনায় উপাচার্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিতে ফাইন আর্টস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমানকে আহ্বায়ক, সহকারী প্রক্টর ড. মুর্শিদ আলমকে সদস্য সচিব ও সাদ্দাম হেসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামানকে সদস্য করা হয়েছে। তাদেরকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মাঠে নামে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং ও ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ। এই খেলাকে কেন্দ্র করে দুই দফায় মারামারির ঘটনা ঘটে। এতে শিহাব নামে এক শিক্ষার্থী গুরুত্বর আহত হন।

/এফআর/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক