বিশ্বকাপে অংশ নিতে মরোক্কো গেছেন ইবির ৩ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি
০৯ মে ২০২২, ১৬:২৭আপডেট : ০৯ মে ২০২২, ১৬:২৭

মরক্কোর মারাকেশে আইনজীবীদের ২০তম ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। ‘বাংলাদেশ লইয়ার্স ফুটবল ক্লাব (বিএলএফসি)’ নামে দলটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক তিন শিক্ষার্থী রয়েছেন। রবিবার দিবাগত রাত বাংলাদেশ সময় রাত ১২টায় (৯ মে) বাংলাদেশ আইনজীবী দল মুখোমুখি হয় শক্তিশালী রিপাবলিক অব কঙ্গোর। 

ম্যাচে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর বিশ্বাস বিপু অধিনায়ক হিসেবে রয়েছেন। এছাড়া দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ইবির আইন বিভাগের ২০০৪-২০০৫ সেশনের শিক্ষার্থী অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান এবং মাঠে খেলোয়াড় হিসেবে থাকবেন একই বিভাগের ২০০২-২০০৩ সেশনের শিক্ষার্থী অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন (সুমন)। 

এবারের বিশ্বকাপে বিএলএফসি হয়ে যারা খেলবেন - বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় অ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, অ্যাডভোকেট মো. সানাউল ইসলাম টিপু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ, অ্যাডভোকেট মকলেসুর রহমান, অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন, অ্যাডভোকেট নাজমুল হক, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হান্নান, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ ও অ্যাডভোকেট ব্যরিস্টার তানজির খাঁন।

এছাড়াও বাংলাদেশ দলের সঙ্গে ম্যানেজার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. ফরহাদ হোসেন।

বাংলাদেশ আইনজীবী দলের দলীয় ক্যাপ্টেন ও ইবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর বিশ্বাস বিপু বলেন, গত ৫ মে রাতে বাংলাদেশ আইনজীবী দলের ২২ সদস্যের একটি ফুটবল টিম বিশ্বকাপ খেলতে মরক্কোর মারকেশে পৌঁছেছে। আগামী ১৫ মে দলটি দেশে ফিরবে।

উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে প্রতি দুই বছর পর পর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গত ৭ মে (শনিবার) ২০তম আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় এবং ১৫ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।  

প্রসঙ্গত, ২০তম আসরে বাংলাদেশ, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোরিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইসরায়েল, জাপান, মেক্সিকো, মঙ্গোলিয়া, সেনেগাল, তুরস্ক ও ইউক্রেনসহ মোট ৩৩টি দেশ ৬টি বিভাগে অংশ নিচ্ছে।

 

/টিটি/
সম্পর্কিত
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী