মেস থেকে ইবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ইবি প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৯:০৫আপডেট : ২৩ মে ২০২২, ১৯:৪২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নবীন শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে ক্যাম্পাসের মূল ফটকের পাশের ব্রাদার্স হাউস নামে একটি আবাসিক মেস থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম আবিদ বিন আজাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন।

শিক্ষার্থীর রুমমেট ইসলামের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাব্বির বলেন, সকাল ৯টার দিকে আবিদের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়। পরে আমি ক্যাম্পাসে চলে যাই। আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্যাম্পাস থেকে ফিরে এসে দেখি ভেতর থেকে দরজা আটকানো। এ সময় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে রুমের জানালা দিয়ে দেখি তার লাশ ঝুলছে।

মেসের অন্য সদস্যরা জানান, আবিদের রুমমেট সাব্বির ঝুলন্ত মরদেহ দেখার পর মেসের অন্য সদস্যদের ডেকে আনেন। পরে তারা মেস মালিক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান। পরে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি ও পুলিশ উপস্থিত হয়। বিকাল ৫টার দিকে দরজা কেটে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ওই মেসে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক কাজ শেষে লাশটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।

প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এমন ঘটনা সত্যিই দুঃখজনক। আমি তার পরিবারকে বিষয়টি জানিয়েছি। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

/টিটি/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম