ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ৩৩ জন

ঢাবি প্রতিনিধি
০৩ জুন ২০২২, ১১:২২আপডেট : ০৩ জুন ২০২২, ১১:২২

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'গ-ইউনিটের' ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনের স্নাতক প্রথমবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। আজ শুক্রবার (৩ জুন) বেলা ১১টায় শুরু হওয়া এই পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। ‘গ’ অনুষদে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ দশমিক ০৪ জন শিক্ষার্থী।

গতবছরের মতো এবারও ঢাকাসহ বিভাগীয় শহরগুলো অনুষ্ঠিত হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা। এবার ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩০ হাজার ৭১৯টি।

যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ২০ হাজার ২০৩ জন, বরিশাল কেন্দ্রে ৪২৯ জন, চট্টগ্রাম কেন্দ্রে ৩ হাজার ৯৫৩ জন, খুলনায় ১ হাজার ৮৪০ জন, ময়মনসিংহ ৮৩৮ জন, রাজশাহীতে ১ হাজার ৮৬১ জন, রংপুরে ১ হাজার ২৭৬ জন ও সিলেটে ৩১৯ জন।

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ৩৩ জন

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যমতে, ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে চূড়ান্তভাবে আবেদন সম্পন্ন  করেছেন প্রায় ২ লাখ ৯০ হাজার ৪৮৭ জন শিক্ষার্থী। আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৯ জন। ‘ক’ ইউনিটের ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৬৮৫ জন। ‘খ’ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৬৮ জন, ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে ৩০ হাজার ৭১৯ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে ৭৮ হাজার ৭১ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৪৪৪ জন।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জুন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

/ইউএস/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম