ঢাবির ‘ঘ-ইউনিট’র ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ৫৮ জন

ঢাবি প্রতিনিধি
১১ জুন ২০২২, ১১:২৪আপডেট : ১১ জুন ২০২২, ১১:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ-ইউনিট'-এর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১১টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১২টা পর্যন্ত।  

এবার এই ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭৮ হাজার ৭১ জন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করছেন ৫৮ দশমিক ৩৪ জন (প্রায়)।

পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

এর মধ্যে বরিশালে ১ হাজার ৪৬৩ জন, চট্টগ্রামে ৬ হাজার ২৭৫ জন, ঢাকায় ৪৯ হাজার ৫৪৮ জন, খুলনায় ৪ হাজার ৪০১ জন, ময়মনসিংহে ৪ হাজার ১১৮ জন, রাজশাহীতে ৬ হাজার ১২৮ জন, রংপুরে ৪ হাজার ৯৩৪ জন ও সিলেটে ১ হাজার ১৬৬ জন শিক্ষার্থীর আসন পড়েছে। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যমতে, ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে চূড়ান্তভাবে আবেদন সম্পন্ন  করেছেন প্রায় ২ লাখ ৯০ হাজার ৪৮৭ জন শিক্ষার্থী। আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৯ জন। ‘ক’ ইউনিটের ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৬৮৫ জন।

‘খ’ ইউনিটের ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৬৮ জন, ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে ৩০ হাজার ৭১৯ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে ৭৮ হাজার ৭১ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৪৪৪ জন। 

/ইউএস/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম