পিএইচডিতে ইনক্রিমেন্ট স্থগিত, রাবি শিক্ষকদের ‌‘কলম বিরতি’

রাবি প্রতিনিধি
১৪ জুন ২০২২, ১৭:২৮আপডেট : ১৪ জুন ২০২২, ১৭:৪৬

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ঘোষিত ইনক্রিমেন্ট স্থগিত রাখার প্রতিবাদে প্রতীকী কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাবি শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে স্থগিতকৃত ইনক্রিমেন্ট দ্রুত চালুর দাবি জানান শিক্ষকবৃন্দ। সেই সঙ্গে শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করতে দুটি ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানান তারা।

রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কুদরত-ই-জাহানের সঞ্চালনায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক হাসনা হেনা বলেন, ‘আমাদের সরকার শিক্ষকবান্ধব, এতে কোনও সন্দেহ নেই। কিন্তু কেন আমাদের অর্জিত অধিকার ছিনিয়ে নেওয়া হলো? ইউজিসি যে ইনক্রিমেন্ট বন্ধ করে দিয়েছে, আমরা দাবি জানাচ্ছি সেটা শিগগিরই চালু করা হোক। পাশাপাশি গবেষণায় উৎসাহিত করার জন্য দুটি ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানাই।’

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাহেদ জামান বলেন, ‘পিএইচডি ডিগ্রি না থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যোগ্যতার ঘাটতি হিসেবে বিবেচনা করা হয়। যে ইনক্রিমেন্ট বরাবরই চলে আসছে, সেটা বন্ধ করা হয়েছে। কার ইঙ্গিতে এটা করা হয়েছে, আমরা জানি না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা হচ্ছে কিনা সেটাও জানি না। তবে, শিক্ষকদের মর্যাদার বিষয়টা যে জাতি ভাববে না, তাদের উন্নয়ন কখনোই সুগম হবে না।’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘পিএইচডি ডিগ্রির জন্য ইনক্রিমেন্ট—এটি শিক্ষকদের আর্থিক নয়, আমি বলবো মর্যাদার সঙ্গে জড়িত। সরকার ইতোপূর্বে শিক্ষকদের পিএইচডি ডিগ্রির জন্য ইনক্রিমেন্ট দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ বন্ধ করা হলো। এতে শিক্ষদের আর্থিক সুবিধাকেই শুধু বন্ধ করা হয়নি, গবেষণার যে সম্ভাবনা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইউজিসির কাছে তাদের দাবির বিষয়টি জানানো অনুরোধ জানিয়ে, দ্রুত ইউজিসি ইনক্রিমেন্ট বন্ধের ঘোষণাটি প্রত্যাহারের দাবি জানান তিনি। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের