ঢাবির ‘গ’ ইউনিটে পাসের হার ১৪ শতাংশ

ঢাবি প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ১৩:১৭আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৩:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার এই ইউনিটে পাসের হার ১৪ দশমিক ৩০ শতাংশ। অনুষদের ৯৩০টি আসনের বিপরীতে পাস করেছে ৪ হাজার ২৮৯ জন।

এতে ১২০ নম্বরের পরীক্ষায় নম্বর ১১৬ দশমিক ৭৫ পেয়ে প্রথম হয়েছে নটরডেম কলেজের শিক্ষার্থী সরোয়ার হোসেন খান, ১১০ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অনিমা পারভেজ এলমা এবং ১০৭ দশমিক ৭৫ পেয়ে তৃতীয় সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী মো. আবদুল্লাহ খান।

রবিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১টায় এই ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আবদুল মঈন, অনলাইন ভর্তি সমন্বয়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

এসময় উপাচার্য জানান, বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে।

যেভাবে ফলাফল জানা যাবে

গ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর-এর মাধ্যমে https ://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GA<roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করে ফিরতি SMS-এ শিক্ষার্থী তার ফলাফল জানতে পারবে।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান জানান, মেধাক্রম ১ থেকে ১ হাজার ১০০ পর্যন্ত শিক্ষার্থীদের আগামী ৬ জুলাই বিকাল ৩টা থেকে আগামী ২১ জুলাই বিকাল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রমে পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৬ জুলাই থেকে ২১ জুলাই তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথ পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

এছাড়া ফলাফল নিরীক্ষণের জন্য ১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ব্যবসা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম