অধ্যক্ষকে এমপির মারধর, তদন্ত কমিটি গঠন  

গাজীপুর প্রতিনিধি
১৪ জুলাই ২০২২, ১১:৩৫ আপডেট : ১৪ জুলাই ২০২২, ১১:৫৩

রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। বুধবার (১৩ জুলাই) বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক আতাউর রহমান এ তথ্য জানান।  

পরিচালক আতাউর রহমান বলেন, অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনা জানার পরই বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। 

সংসদ সদস্যের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে সরেজমিন গিয়ে ঘটনা সবিস্তার জেনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

উপাচার্য বলেন, 'অধ্যক্ষ মারধরের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।'

প্রসঙ্গত, গত ৭ জুলাই রাতে রাজশাহীর নিউমার্কেট সংলগ্ন রাজশাহী-১ আসনের এমপি ফারুক চৌধুরীর মালিকানাধীন ওমর থিম প্লাজার চেম্বারে লোকজনের সামনে অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

/টিটি/
সম্পর্কিত
ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর, প্রধান অতিথি তারেক রহমান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী কর্মরত: উপাচার্য
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
আইল্যাশ এক্সটেনশন ব্যবহারে চোখের ক্ষতি? থাকুন সতর্ক
আইল্যাশ এক্সটেনশন ব্যবহারে চোখের ক্ষতি? থাকুন সতর্ক
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান