ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় চবি শিক্ষক সমিতির উদ্বেগ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুলাই ২০২২, ০২:৩৯আপডেট : ২৩ জুলাই ২০২২, ০২:৩৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ঘটনার পাঁচ দিন পর শুক্রবার (২২ জুলাই) বিকালে এ বিবৃতি দিয়েছেন শিক্ষকরা। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ স্বাক্ষরিত বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিবৃতিতে বলা হয়, ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ উদ্বিগ্ন ও মর্মাহত। দেশের অন্যতম প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা শিক্ষার্থী ও অভিভাবকদের মনে বিরূপ প্রভাব ফেলেছে; যা কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চা ও জ্ঞান সৃষ্টির জায়গা, নিরাপদ ও ভয়হীন পরিবেশ জ্ঞান চর্চার পূর্বশর্ত। এ অনাকাঙ্ক্ষিত ঘটনায়  বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে এবং শিক্ষার্থীদের পাশে থেকে সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার করছে।

চবি ছাত্রীকে যৌন নির্যাতনে জড়িত ২ জন শনাক্ত: পুলিশ

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতে কাজ করে যাচ্ছে। সমিতি বিশ্বাস করে, এ বিষয়ে প্রশাসন যথেষ্ট সক্ষম ও আন্তরিক। সেইসঙ্গে আশা রাখে অল্প সময়ের মধ্যে অপরাধীরা আইনের আওতায় আসবে। এ বিষয়ে প্রশাসনের কোনও প্রকার গাফিলতি ও ধামাচাপা দেওয়ার অপচেষ্টা শিক্ষক সমাজ মেনে নেবে না।

বিবৃতিতে আরও বলা হয়, মানসম্মত শিক্ষা ও শিক্ষার বিস্তারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় আছে। দুই-একটি বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের বিচলিত করলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কোনোভাবেই অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত করতে দিতে পারি না এবং দেবো না। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বরাবরের মতো শিক্ষার্থীদের পাশে থেকে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতে কাজ করে যাবে। এ জাতীয় অপরাধ নির্মূলে শিক্ষক সমিতি আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অধিকহারে মুক্তবুদ্ধির চর্চা, সাংস্কৃতিক চর্চা ও সুস্থ বিনোদনের প্রতি গুরুত্ব আরোপ করছে। এ বিষয়ে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এবং সার্বিক পরিবেশ উন্নয়নে যেকোনও সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত রয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন, অভিভাবক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের প্রতি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানায় শিক্ষক সমিতি।



/এএম/টিটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম