ছাত্রীকে যৌন নির্যাতন: আরও ২ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জুলাই ২০২২, ১৮:৪৯ আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৮:৪৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার পাঁচ জনের মধ্যে দুই জন হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের বহিষ্কারের সুপারিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

গ্রেফতার দুই শিক্ষার্থী হলো- হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও ফতেহপুর ইউনিয়নের জাবেদ হোসেনের ছেলে নুর হোসেন শাওন (২২) এবং একই কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ঝালকাঠির আশিয়ার এলাকার আবদুল মান্নানের ছেলে মাসুদ রানা মাসুদ (২২)।

হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ গুল মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চবি ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার পাঁচ জনের মধ্যে দুজন আমাদের কলেজের শিক্ষার্থী। তাদের চিহ্নিত করেছি। কলেজ থেকে তাদের বহিষ্কারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুপারিশ পাঠানো হবে। বহিষ্কারের সুপারিশ বাস্তবায়ন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।’

এর আগে শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার দুই শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার রাউজান ও হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

/এএম/
সম্পর্কিত
নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার, পরে বহিষ্কার
নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর কথা, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার
গুরুতর অভিযোগ প্রমাণিত, এনসিপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান