বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্র নিহত

শাবি প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ২১:৪৮আপডেট : ২৫ জুলাই ২০২২, ২২:৪২

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ক্যাম্পাসের অভ্যন্তরে গাজি কালুর টিলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম বুলবুল আহমেদ। তিনি লোক-প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বুলবুলের বাড়ি নরসিংদীর বেলানগরে।

সোমবার (২৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার আনা হয়। বুকের বাম পাশে ছুরিকাঘাতে ওই শিক্ষার্থী নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারেই তার পালস (হৃৎক্রিয়া) পাওয়া যাচ্ছিল না। পরে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’ তবে কারা ছুরিকাঘাত করেছে এই বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।  

বুলবুলকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে নিয়ে আসা শাবির বাংলা বিভাগের শিক্ষার্থী ফজলুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছুরিকাহত শিক্ষার্থীকে গাজী কালুর টিলা থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে আসা হয়। তার বুক ও হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ওই শিক্ষার্থীর প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। পরে মেডিক্যাল সেন্টারে তাকে অজ্ঞান অবস্থায় দেখে চিকিৎসকরা ওসমানী মেডিক্যালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনের টিলায় এক ছাত্রী প্রথমে আহত অবস্থায় বুলবুলকে দেখতে পায়। পরে তাকে শিক্ষার্থীরা উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ওসমানী মেডিক্যালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বুলবুলের বুকে ছুরিকাঘাত করা হয়েছিল। 
 

সিলেট পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছে। পরিবারের লোকজন এলে ময়নাতদন্ত করে দেখা হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।  

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ক্যাম্পাসের অভ্যন্তরে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত হত্যাকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনার বিষয়ে প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কাজ করছে বলে জানান তিনি। 

/এফআর/টিটি/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম