বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি মহিলা কলেজ কেন্দ্রে স্মাতক সম্মান প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দুটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী চার হাজার ২৭৩ জন। এর মধ্যে তিন হাজার ৪২৪ জন বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ৮৪৯ জন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন, ‘গত বছর পরীক্ষার্থীদের পছন্দের পাঁচটি কেন্দ্রের মধ্যে একটি দেওয়া হয়। কিন্তু পরীক্ষার্থী ও অভিভাবকের দুর্ভোগের কথা চিন্তা করে এ বছর একটি কেন্দ্র পছন্দের সুযোগ দেওয়া হয়। এ কারণে পরীক্ষার্থীরা যে কেন্দ্র পছন্দ দিয়েছে সেই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকের দুর্ভোগ কমেছে।’
‘খ’ ইউনিটের পরীক্ষা আগামী ১৩ আগস্ট। এতে তিন হাজার ৪২৪ জন অংশ নেবেন। ২০ আগস্ট ‘গ’ ইউনিটের পরীক্ষা। এতে অংশ নেবেন ৮৭৭ পরীক্ষার্থী। দুই ইউনিটের পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।









