৩৫ মিনিট দেরি, ভর্তি পরীক্ষা দিতে পারেননি প্রীতি

কুবি প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ১৭:৫২আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৭:৫২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার (২০ আগস্ট)। কিন্তু ৩৫ মিনিট দেরিতে কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে পারেনি এক শিক্ষার্থী। শনিবার (২০ আগস্ট) কুবি গুচ্ছের উপকেন্দ্র সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম প্রীতি। থাকেন চট্টগ্রাম সদরে। পরীক্ষায় দেরি করে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কুমিল্লায় আসার জন্য চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপেস ট্রেনের টিকিট কাটি। ট্রেন ছাড়ার কথা ছিল ৭টা ২০ মিনিটে। ছাড়ে ৮টা ৫০ মিনিটে। ট্রেন দেরি করে আসায় আমার আর পরীক্ষা দেওয়া হলো না।’

শিক্ষার্থীর বাবা হানিফ খান বলেন, ‘এতো কষ্ট করে চট্টগ্রাম থেকে কুমিল্লায় এলাম। তবুও মেয়েটি পরীক্ষা দিতে পারলো না।’

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রের সমন্বয়ক প্রফেসর ড. মুহম্মদ আহসান উল্লাহর সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

/আরকে/এফআর/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী