কুবি ছাত্রলীগের পদপ্রত্যাশীদের বিরুদ্ধে সাবেক ২ নেতাকে মারধরের অভিযোগ

কুবি প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ১২:০৮আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১২:১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটির পদপ্রত্যাশীদের বিরুদ্ধে সদ্য সাবেক দুই নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কোটবাড়ী এলাকার একটি কলেজের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগীদের একজন ইমরান হোসেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়া অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ আবির রায়হানের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। পরে তার ফোন দিয়ে জোর করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে ‘খালেদ সাইফুল্লাহর খুনি’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ানো হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আগামীর কমিটিতে পদপ্রত্যাশী রেজা-ই-ইলাহীর অনুসারীরা তাদের মারধর করেন ও ভয়ভীতি দেখান বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০-১৫ জন যুবক মিলে কোটবাড়িতে অবস্থিত কুমিল্লা সিটি কলেজের সামনে কাজী নজরুল ইসলাম হলের সাবেক সভাপতি ইমরানকে মারধর করে। 

এ বিষয়ে আহমেদ আবির রায়হান বলেন, ‘আমি গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম। তখন আমাকে গাড়ি থেকে নামিয়ে ভয় দেখানো হয়। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ানো হয়।’

ইমরান হোসেন বলেন, ‘আমি এখন কুমিল্লা মেডিক্যালে আছি। আমি বাড়ি যাচ্ছিলাম, তখন আমাকে গাড়ি থেকে নামিয়ে মেরেছে। যারা মেরেছে তাদের মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিল। তবে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের ছিল না।’

আরও পড়ুন: কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, ক্যাম্পাসে শোডাউন ও অস্ত্রের মহড়া

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আগামীর কমিটিতে পদপ্রত্যাশী রেজা-ই-ইলাহী বলেন, ‘এরকম কোনও কিছুই আমার অনুসারীরা করেনি। এগুলো ওরাই করে আমাদের নাম দিচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী জানান, ছাত্রদের মারধরের বিষয়ে সংবাদ পাওয়া মাত্র আমরা প্রক্টরিয়াল বডি নিয়ে কোটবাড়ি এসেছি। আবিরকে জিম্মি করে স্ট্যাটাস দেওয়া ও ইমরানকে মারধরের খবর পেয়েছি।

প্রসঙ্গত, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কুবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। গত শুক্রবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির খবর ছড়িয়ে পড়ার পর সংগঠনটির দুই পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন ও অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। 

/এসএইচ/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক