কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু

কুবি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২২, ১৫:৫৬আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৫:৫৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ২০২১-২২ সেশনে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তির আবদন করতে পারবেন। প্রতিটি বিভাগের জন্য ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের ছয় অনুষদের (বিজ্ঞান, প্রকৌশল, কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় শিক্ষা), মোট ১৯টি বিভাগে (বাংলা, ইংরেজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, লোক প্রশাসন, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, ফার্মেসী, কম্পিউটার সায়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং, আইসিটি, ম্যানেজমেন্ট স্টাডিজ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা, একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনে মোট ১০৪০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে  ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৩৫০টি, ‘বি’ ইউনিটে আসন রয়েছে ৪৫০ ও ‘সি’ ইউনিটে আসন সংখ্যা ২৪০টি। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা "https://www.couadmission.com" ওয়েবসাইটের  মাধ্যমে আবেদন করতে পারবেন।

/টিটি/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম