হলের ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২২, ২২:১৮আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ২২:২০

হলের ছাদ থেকে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ছাদ থেকে তিনি পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর।

ওই ছাত্রের নাম শাহরিয়ার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুরের বিরলে। তিনি ওই হলের ৩৫৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।

হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের বরাত দিয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর বলেন, ছেলেটি খুবই হাস্যোজ্জ্বল ছিল। তবে তার ফেসবুকে স্ট্যাটাস দেখে মনে হচ্ছে, কোনও কারণে বিষণ্ন ছিল। সে কারণে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অনেকে ধারণা করা হচ্ছে। 

চিকিৎসার অবহেলার অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সময়মতো ডাক্তার না আসায় হাসপাতালে ভাঙচুর করেন সহপাঠীরা। তাদের অভিযোগ, রাতে আহত শাহরিয়ারকে নিয়ে যাওয়ার পৌনে এ ঘণ্টা হয়ে গেলেও ডাক্তার আসেননি। কাজ হচ্ছে হচ্ছে বলে সময় ক্ষেপণ করেছে।

ঘটনাস্থলে থাকা জাহাঙ্গীর নামে এক শিক্ষার্থী বলেন, শাহরিয়ার ভাইকে সোয়া ৮টার দিকে মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাত সোয়া ৯টা পর্যন্ত তার চিকিৎসা শুরু হয়নি। কোনও ডাক্তার নেই। একজন ইন্টার্ন ডাক্তার আছেন।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম