কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক সিটের বিপরীতে ৩১ আবেদন

কুবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২২, ১৮:৫২আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৮:৫২

গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন ৩২ হাজার ৮৭ জন শিক্ষার্থী। শনিবার (২৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ভর্তির আবেদন ১৭ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর শেষ হয়। এ বছর (২০২১-২২ শিক্ষাবর্ষ) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন করেন ১৮ হাজার ৬৩২ জন, সামাজিক বিজ্ঞান ও কলা এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেন সা হাজার ৯০৭ জন ও  ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে পাঁচ হাজার ৫৪৮ জন। 

বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট এক হাজার ৪০টি আসন রয়েছে। এরমধ্যে ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৩৫০টি, ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৪৫০টি এবং ‘সি’ ইউনিটে আসন সংখ্যা ২৪০টি।

এ বছর ‘এ’ ইউনিটের প্রতি আসনের লড়ছেন প্রায় ৫৩ জন, ‘বি’ ইউনিটে প্রায় ১৭ জন এবং ‘সি’ ইউনিটে লড়ছেন প্রায় ২৩ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মোট আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৩১ জন শিক্ষার্থী।

/টিটি/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম