বন্ধুরা সবাই যেতে পারবেন না, তাই ক্যাম্পাসেই হলো গায়ে হলুদ

ইবি প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ১৯:০৭আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৯:০৭

সুন্দর পরিপাটি করে সাজানো হলুদের মঞ্চ। তরুণ-তরুণীর হলদে শাড়ি-পাঞ্জাবিতে চোখ আটকে যাচ্ছে পথচারীদের। এর মাঝে লাল নীল আলোর ছন্দ দিয়ে সাজানো স্টেজে বন্ধু-বান্ধবীদের মাঝে সাদা পাঞ্জাবিতে বসে আছেন বর। সবার আনন্দ যেন আর বাঁধ মানছে না। এমনই এক বিয়ের প্রথম পর্ব গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে। 

সোমবার (৭ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের পাশে বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করেন বিভাগের সহপাঠী ও জুনিয়র ব্যাচের শিক্ষার্থীরা।

জানা গেছে, বরের নাম রাকিবুল ইসলাম রানিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী। গায়ে হলুদ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, বন্ধুবান্ধব ছাড়াও বিভাগের জুনিয়রদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বন্ধুরা সবাই যেতে পারবেন না, তাই ক্যাম্পাসেই হলো গায়ে হলুদ

ভিন্নধর্মী এ আয়োজনে হতবাক অনেকেই। দর্শনার্থীরাও সবাই একটু-আধটু উঁকি দিয়ে দেখছেন, আসলে কী চলছে! কারণ, বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা একেবারেই নতুন।

থালায় সাজানো পায়েস, ফলমূল আর বিভিন্ন মিষ্টান্ন, কেক আর সাউন্ড বক্সের গানের তালে বিয়ের বাড়ির আমেজ তৈরির মধ্য দিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করেন বরের সহপাঠীরা। 

হলুদ অনুষ্ঠানে যোগ দিতে আসা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, রানিম আমাদের বিভাগের স্নাতক শ্রেণির ছাত্র। তার বিয়ে সামনের মাসে। বন্ধুরা সবাই ফরিদপুরে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এ কারণে ক্যাম্পাসেই তার গায়ে হলুদের আয়োজন করেন। শিক্ষার্থীদের কাছ থেকে গায়ে হলুদের আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুব ভালো লেগেছে।

সহপাঠীরা জানান, বরের বিয়ে ঠিক হয়েছে। কিন্তু সবার পক্ষে ওর বাসায় যাওয়া সম্ভব না। যার কারণে আজকে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে।

বন্ধুরা সবাই যেতে পারবেন না, তাই ক্যাম্পাসেই হলো গায়ে হলুদ

এ ভিন্নধর্মী আয়োজনের অন্যতম একজন রানিমের সহপাঠী রাব্বুল জানান, গায়ে হলুদের এ আয়োজন বর এবং কনের পরিবারের লোকজন কেউ করেনি। বিয়ের অনুষ্ঠানে সব বন্ধুরা উপস্থিত থাকতে পারবে না বলেই ক্যাম্পাসে সবার উদ্যোগে এমন ভিন্নধর্মী গায়ে হলুদের আয়োজন করা হয়েছে।

রানিমের বান্ধবী তাবাসসুম বলেন, ক্যাম্পাসে এই প্রথম কোনও বন্ধুর গায়ে হলুদের আয়োজন করছি। সবাই আনন্দিত। সব বন্ধু-বান্ধবীরা মিলে এই আয়োজন করেছি, এই আয়োজনে আমাদের বিভাগের সব সিনিয়র-জুনিয়ররা সহযোগিতা করেছেন। আমাদের বন্ধুর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

বর রাকিবুল ইসলাম রানিম বলেন, আমার খুব ইচ্ছে ছিল ক্যাম্পাসে এমন একটি আয়োজন হোক। বন্ধু-বান্ধব ও ছোট ভাইরা মিলে আমার সেই আশা পূরণ করলো। সবাই মিলে এত চমৎকার একটি আয়োজনে করেছে যে আনন্দিত না হয়ে উপায় নেই। নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চাইছি।

জানা গেছেন, বিয়ের কনে হলেন ফরিদপুরের তাসবিন হাসান ইলা। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর বরের বাসাও ফরিদপুর।

/এফআর/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম