ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে বাসে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ

কুবি প্রতিনিধি
১০ নভেম্বর ২০২২, ১৫:৪২আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৫:৪২

বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের নতুন সভাপতি কাজী ফাইজা মেহজাবিনের বিরুদ্ধে। বুধবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়ের বাসে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার বাস কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে আসার আগে সিট রাখাকে কেন্দ্র করে তাদের বাগবিতণ্ডা বাধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১৩ তম ব্যাচের আবাসিক শিক্ষার্থী জাহাঙ্গীর আলম ও কাজী ফাইজা মেহজাবিনের মধ্যে। এক পর্যায়ে ছাত্রলীগের এই নেত্রী ওই ছাত্রকে থাপ্পড় মারেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জাহাঙ্গীর দাবি করেন, ‘আমি এবং আমার এক বন্ধু বাসে সিট রেখেছিলাম। হঠাৎ বাসে উঠে আপু আমাদেরকে সিট থেকে উঠিয়ে দেয়। তিনি আমার সিটে বসেন এবং আমার বন্ধুর সিটে ওনার বান্ধবীকে বসান। এ সময় তিনি আমাদের সঙ্গে তুই-তোকারি করেন। আমি তখন বলেছিলাম, অন্যরা তো আপু বাসে সিট রাখে। তখন তিনি আমাকে থাপ্পড় মারেন।’

অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী দাবিন করেন, ‘আমি চড় মারিনি। পরিচিত ছোট ভাইয়ের সঙ্গে ঝামেলা হয়েছে, তর্কাতর্কি হয়েছে। এর বেশি কিছু না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমাদেরকে কেউ জানায়নি। জানালে ব্যবস্থা নেবো।’

এ ছাড়াও ফাইজার বিরুদ্ধে বিভিন্ন সময় হলের শিক্ষার্থীদেরকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শেখ হাসিনা হলের এক আবাসিক শিক্ষার্থী দাবি করেন, ‘আপু বিভিন্ন সময় আমাকে অপদস্থ করেন। বিভিন্নভাবে ভয়ভীতি দেখান, এমনকি গায়ে হাত তুলতেও আসেন। আমাদেরকে হল থেকে বের করে দেয়ারও হুমকি দেন। আমি খুবই উদ্বিগ্ন এই নিয়ে। এই হলের পদ পাওয়ার পর থেকে তিনি বেপরোয়া হয়ে ওঠেন।’

এ বিষয়ে কাজী ফাইজা মেহজাবিন দাবি করেন, ‘এটি যদি তারা (হলের আবাসিক শিক্ষার্থী) বলে আমি বলবো, একদিন সবাইকে ডাকি তারপর সবার কাছ থেকে রিভিউ নেওয়া হোক। আমি কখনও কাউকে বের হয়ে যেতে বলিনি।’

/এফআর/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম