ইবিতে নির্মাণকাজ করার সময় পিলারের আঘাতে শ্রমিকের মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২২, ০৮:৫১আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৮:৫১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভবনের পাইলিং করার সময় পিলারের আঘাতে ওবায়দুর রহমান (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসনিক ভবনের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

ভবন নির্মাণের দায়িত্বে থাকা এম জামান অ্যান্ড কোং ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওবায়দুর রহমান পাবনার ঈশ্বরদী থানার রূপপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় প্রশাসনিক ভবনের নির্মাণকাজ চলছে। পাইলিং মাটিতে পোতার পর সাধারণত অবশিষ্টাংশ কেটে ফেলা হয়। আজকেও পাইলিং শেষে তিন ফুটের মতো কেটে ফেলে সরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় পাইলিং গাড়ির নিচে থাকা ওবাইদুল ও পাপ্পুকে কন্ট্রোলার সরে যাওয়ার নির্দেশ দেন। তবে পাপ্পু সরে যেতে পারলেও ওবায়দুর সরতে না পারায় পাইলিংয়ের আঘাতে গুরুতর আহত হন। তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সাইট ইঞ্জিনিয়ার রাসেল বলেন, ‘বিষয়টি আমাদের হেড অফিসে জানিয়েছি। এখন তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। আমাদের সাইটগুলোতে কোনও নিরাপত্তা ঘাটতি নেই। এটি একটি দুর্ঘটনা।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিষয়টি শোনামাত্রই মেডিক্যালে ফোন দিয়েছি। আমাদের মেডিক্যালের অ্যাম্বুলেন্স দিয়ে তাকে কুষ্টিয়া নেওয়া হচ্ছিল। বিষয়টি পুরোটাই ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনও দায়দায়িত্ব নেই। কারণ শ্রমিক তারাই নিয়োগ করে। আমাদের চুক্তি ঠিকাদারের সঙ্গে।’

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী